এবারের প্রতিপাদ্য বিষয়:
আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎসেবার জন্য প্রয়োজন, নার্সের ক্ষমতায়ন।এই প্রতিপাদ্যের মাধ্যমে বোঝানো হয়েছে, একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়তে দক্ষ, আত্মবিশ্বাসী ও ক্ষমতায়িত নার্সের বিকল্প নেই। একজন নার্স শুধু চিকিৎসকের সহকারী নন,তিনি রোগীর সাহস, সান্ত্বনা ও আশার প্রতীক। Florence Nightingale আমাদের শিখিয়েছেন— মানবসেবা হলো সবচেয়ে বড় দায়িত্ব। সেই আদর্শ ধারণ করেই আজকের নার্সরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানুষের জীবন রক্ষায়।একজন ক্ষমতায়িত নার্স মানে—উন্নত রোগীসেবা,নিরাপদ স্বাস্থ্যব্যবস্থা,এবং মানবিক চিকিৎসা নিশ্চিত করা।তাই নার্সদের যথাযথ প্রশিক্ষণ, সম্মান, নিরাপদ কর্মপরিবেশ ও নেতৃত্বের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।আসুন, আমরা সবাই মিলে এমন একটি ভবিষ্যৎ গড়ি যেখানে নার্সরা হবে আরও দক্ষ, সম্মানিত ও ক্ষমতায়িত।পরিশেষে, বিশ্বের সকল নার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।Gazi Munibur Rahman Nursing College, Patuakhali -র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ এর শুভেচ্ছা ![]()
![]()